দ্বিতীয় দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়
জাতীয়

দ্বিতীয় দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা আসন্ন। পরিবার-পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে যেতে হবে বাড়ি। তাই বাড়ি যাবার আগাম প্রস্তুতি নিচ্ছেন রাজধানীবাসী। ঈদ উপলক্ষে শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে টিকিট প্রত্যাশীদের উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো। দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের ঢল নেমেছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শনিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোনার হরিণ ট্রেনের টিকিট পাওয়ার আশায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েছে যাত্রীরা। অনেকে একদিন আগে এসেও লাইনে দাঁড়িয়েছেন।

টিকিট প্রত্যাশীরা জানান, ঈদের আগে সড়কে যানবাহন বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়। বাড়ি ফিরতে নাজেহাল অবস্থা তৈরি হয়, তাই যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা।

কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশী পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও লক্ষ্য করার মতো।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

শুক্রবার (১ জুলাই) ৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হয়েছে। তবে টিকিট বিক্রির প্রথম দিনেই কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সব টিকিট শেষ হয়ে যায়। টিকেট প্রত্যাশীরা অভিযোগ করে বলছেন, প্রতি লাইনের প্রথম কিছু লোক টিকিট পেয়েছে। বাকিরা আর পায়নি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার ব্ল্যাকে টিকিট বিক্রি সম্পর্কে বলেন, এর কোনো সুযোগ নাই। কাউন্টারে মন্ত্রণালয়সহ বিভিন্ন এজেন্সির লোকজন মনিটরিং করছে। এছাড়া ভোটার আইডি কার্ড ছাড়া কাউকে টিকিট দেয়া হচ্ছে না।

আরও পড়ুন: জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

তিনি আরও বলেন, চাহিদা অনেক, কিন্তু টিকিট নির্ধারিত। তাই চাইলেও সবাইকে টিকিট দেয়া সম্ভব হবে না। তবে এবার স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা থাকবে।

এদিকে শনিবার বেলা ১১টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশন পরিদর্শনে আসবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হবে ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

আরও পড়ুন: বাইডেনের ক্ষমতা কমালো সুপ্রিম কোর্ট

রাজধানীর কমলাপুরসহ ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট দেয়া হচ্ছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা