সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচনঃ আ'লীগ ও বিএনপির মনোনয়ন পত্র দাখিল 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা রোববার (২০ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন ও বিএনপি মনোনীত প্রার্থী আ. শুকুর শেখ নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট মনোনয়ন দাখিল করেন।

এ সময় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন প্রমুখ।

বিএনপি প্রার্থী আ. শুকুর শেখের মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, পৌর সভাপতি শেখ আফসার উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসাইন প্রমুখ।

এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লিটন মৃধা ও কে এম নূর ইসলাম সিকদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পৌর সভার ৯ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১১ জন মহিলা কাউন্সিলর মনোনয়ন পত্র দাখিল করেছে। নির্বাচনী আচরণ এবং স্বাস্থ্য বিধি মেনে সম্ভাব্য প্রার্থীরা অনাড়ম্বর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী বোয়ালমারী পৌর নির্বাচন। ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯ জন। প্রার্থী বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা