সারাদেশ

শেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরের শ্রীবর্দীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাশেদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-মামুন এ রায় ঘোষণা করেন।

রাশেদ আলী শ্রীবর্দী উপজেলার দিয়ারচর গ্রামের মৃত বাইন উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৭ থেকে ১৮ বছর আগে শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের ফজল হকের মেয়ে গোলেছা বেগমের বিয়ে হয় দিয়ারচর গ্রামের রিকশাচালক রাশেদ আলীর সাথে। দাম্পত্য জীবনে ৩ ছেলে জন্ম নেয় তাদের সংসারে। ঘটনার ৩ থেকে ৪ মাস আগে থেকে রাশেদ আলী কাজকর্ম না করায় অভাবের কারণে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে ২০১৭ সালের ১৩ জানুয়ারি পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে গৃহবধূ গোলেছা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রাশেদ আলী।

এ ঘটনায় ওইদিনই শ্রীবরদী থানায় রাশেদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন বাবা ফজল হক। পরদিনই অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রাশেদ। মামলার তদন্ত শেষে রাশেদকে একমাত্র আসামি করে একই বছরের ২৪ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই আক্তারুজ্জামান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রাশেদের যাবজ্জীবন কারাদণ্ড রায় প্রদান করে আদালত।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা