সারাদেশ

সিলেটে করোনায় মৃত্যু বাড়ছেই, নতুন শনাক্ত ৩২

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগজুড়ে প্রতিদিন গড়ে একজনের বেশি মানুষের মৃত্যুর কারণ সর্বনাশা করোনায়।গত ২৪ ঘণ্টায় এ বিভাগে কারও মৃত্যু না হলেও গত ১০ দিনে মোট মৃত্যু হয়েছে ১১ জনের। এ বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

এ বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৯, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। এনিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৭৩। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭শ' ৯৬, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৯১, হবিগঞ্জে ১ হাজার ৯শ' ৩২ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৫৪ জন।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এরমধ্যে সিলেট জেলার ২৭ ও সুনামগঞ্জের ৫ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৮শ' ৪৭। এরমধ্যে সিলেটে ৮ হাজার ১শ' ১১, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৩৪, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৭৯ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ২৩ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪২ জন। এরমধ্যে সিলেট জেলার ৪০ ও হবিগঞ্জের ২ জন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা