সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ৩ 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার ১শ ৫০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ একটি টিম।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলো-ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া ৫নং ওয়ার্ডের বাদশা মিয়ার পুত্র জিয়াউল হক (২৮) বালুখালি ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর পুত্র নুর মোহাম্মদ (২০) বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মূল্লার পুত্র ছৈয়াদ কাসেম( ২১)এবং জিয়াউল হককে ঘুমধুম বেতবুনিয়া হেডম্যান পাড়া এলাকা থেকে ৪৮হাজার ৭শ ৫০পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ৯হাজার ৫০পিস এবং ছৈয়দ কাসেম কে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ১হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক করা হয় বলে এই প্রতিবেদক কে জানান নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন।

ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, বান্দরবান জেলার এসপি স্যারের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযান চলছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পৃথক অভিযানে ৬০ হাজার ১শ ৫০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। ইয়াবাগুলো ঘুমধুম সীমান্ত থেকে নিয়ে আসা হচ্ছিল। আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।আলমগীর হোসেন।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা