সারাদেশ

বোয়ালমারী পৌর নির্বাচন : বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মো: ইমরান হোসেনের আহ্বানে ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের বাসভবনে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকুব্বর মোল্যার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মো. ইমরান হোসেনকে দল থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর বিএনপির সহ সভাপতি আতাউর রহমান খান, যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, কৃষক দলের আহ্বায়ক কুদ্দুস মোল্যা (জিকে মোল্যা), উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মনির হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুল হক, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা