সারাদেশ

১৪ ভরি স্বর্ণসহ রাখাইন পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার জেলার টেকনাফ সড়কে কক্সবাজারগামী বাসে তল্লাশি চালিয়ে গলানো স্বর্ণের বারসহ ক্যসামং রাখাইন (৪৫) নামের এক রাখাইন পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

রোববার ( ১৩ ডিসেম্বর) সকালে স্বর্ণের বার বহনের বৈধ কোনও কাগজপত্র না থাকায় হোয়াইক্যং বিওপি চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪ ভরি ৪ আনা ৩ রতি।

জানা যায়, রোববার সকালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা হোয়াইক্যং বিওপি চেকপোস্টে কক্সবাজারগামী পালকী পরিবহন সার্ভিসের বাসে তল্লাশি চালায়।

এ সময় ক্যসামং রাখাইনের মানিব্যাগ তল্লাশি করে দুটি স্বর্ণের গলানো পাত পায়। ক্যসামং রাখাইন কক্সবাজার ফুলবাগ সড়কের মৃত নানিচা রাখাইনের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এ ছাড়া জব্দকৃত স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা