সারাদেশ

নড়াইলে আগুনে পুড়ে মরল ঘুমন্ত শিশু

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শ্রাবন্তী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে মিশান শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

শ্রাবন্তী খুলনা জেলার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, শ্রাবন্তী বৃহস্পতিবার সকালে তার মায়ের সঙ্গে উপজেলার রাজাপুর গ্রামে নানা মিশান শেখের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাতে শ্রাবন্তীকে ঘুমিয়ে রেখে মা শাহিনুর বেগম অন্যদের সঙ্গে পাশের একটি ঘরে টিভি দেখছিলেন। রাত ১০ টার দিকে বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে শাহিনুর বেগমসহ বাড়ির লোকজর টিভির আসর থেকে বেরিয়ে আসেন। কিন্তু তার আগেই আগুনে মিশানের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আর সেখানে ঘুমিয়ে থাকা শ্রাবন্তীও দগ্ধ হয়ে মারা যায়।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম মমিনুর রহমান বলেন, বিদ্যুতের অয়ারিংসহ বসতঘরটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ পরে জানা যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা