সারাদেশ

লাথিতে গর্ভের সন্তান নষ্টের মামলার আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লাথির আঘাতে এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভের বাচ্চা নষ্ট হওয়া মামলার এক আসামিকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম সরোয়ার খা। সে পরমেশ্বর্দী গ্রামের মৃত কালু খানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা ও আধিপত্য নিয়ে গ্রামটির রাসেল কাজী এবং রিপন মিয়ার মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জেরে গত ২৭ নভেম্বর দুপুরে সরোয়ার খার নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দল অতর্কিতে আক্রমণ করে রিপন মিয়ার ১৫ সমর্থকের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ভাঙচুরে বাধা দিতে গিয়ে আসামিদের লাথি ও লাঠির আঘাতে অহিদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী শিউলি বেগমের গর্ভের ৩/৪ মাসের সন্তান নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ জানান, আল্ট্রাসনোগ্রাফ রিপোর্ট অনুযায়ী জানতে পারি ওই নারীর পেটের বাচ্চা নষ্ট হয়েছে তবে আঘাতে কি-না বিষয়টি স্পষ্ট নয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের লাথির আঘাতে এক অন্তঃসত্ত্বা নারীর সন্তান নষ্ট হওয়া মামলার এক পালাতক আসামিকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের আটকের জোর প্রচেষ্টা চলছে।

সান নিউজ/কাসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা