সারাদেশ

মধুখালী পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালি পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন দলীয় নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মধুখালি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মধুখালি পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ১৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৯ হাজার ৯০৩ আর মহিলা ভোটার ছিল ১০ হাজার ৮৯ জন। নির্বাচনে ১৪ হাজার ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগের হার শতকরা ৭২.৪৬।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন পেয়েছেন ১০ হাজার ২৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাহাবুদ্দিন আহমেদ সতেজ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২০৫ ভোট।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগ প্রার্থী লিমনকে ৬ হাজার ৭৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

সান নিউজ/কাসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা