সারাদেশ

বগুড়ার শেরপুরে দুইভাগে বিভক্ত আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ৫ নেতার নামে পোস্টার, ব্যানার ও বিলবোর্ডও দেখা যাচ্ছে পৌর এলাকার অলিগলিতে। দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান মেয়র ও শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শিল্পপতি আলহাজ সরোয়ার রহমান মিন্টু, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি ও উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক।

আগামী ১৬ জানুয়ারি শেরপুর পৌর নির্বাচনকে সামনে রেখে গত ৪ ডিসেম্বর শেরপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতির ছেলের একক নাম পৌর কমিটির রেজ্যুলেশনের মাধ্যমে কেন্দ্রে পাঠানোকে কেন্দ্র করে এখন দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের এমন সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দলীয় প্রার্থী মনোনয়নে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ সংবলিত ৫মনোনয়ন প্রত্যাশীর একটি তালিকাসহ আবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ।

এদিকে জেলা আওয়ামী লীগ সভাপতি নিজে উপজেলা চেয়ারম্যান হলেও এবার নিজের ছেলেকে মেয়র বানানোর চেষ্টা, ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শেরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে স্ত্রী শিল্পী বেগমকে ভাইস চেয়ারম্যান পদে দাঁড় করানো নিয়ে ক্ষুব্ধ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী।

শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম মজনু বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সমর্থন নিয়েই দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ জনের নাম জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শেরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. আবদুস সাত্তার বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল করি, দলীয় সিদ্ধান্তের বাইরে নই, দল যে কাউকে নৌকা প্রতীক দিলে তার পক্ষেই কাজ করব। তা ছাড়া উপজেলা আওয়ামী লীগ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জনের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছে।

এ প্রসঙ্গে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান বলেন, শেরপুর পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পাঠানোর ব্যাপারে শহর আওয়ামী লীগ আমার সঙ্গে কোনও পরামর্শ করেনি। তবে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ৫ জনের নামে তালিকা সংবলিত আবেদনে কেন্দ্রীয় কমিটির কাছে একটি সুপারিশ করেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা