সারাদেশ

সড়কসহ ভূমি নদীতে, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ কমপক্ষে আড়াই হাজার বর্গফুট ভূমি বানার নদীতে ২০ ফুট দেবে গেছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই এলাকায় এ পর্যন্ত চার বার ভূমিধসের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গতরাতে বিকট শব্দ পান তারা। রাত ২টার দিকে তাদের ঘরের ভিত কেঁপে ওঠে। পরে তারা বাইরে বেরিয়ে দেখেন কাপাসিয়া-শ্রীপুর সড়কসহ বিস্তৃত এলাকা কমপক্ষে ২০ ফুট দেবে গেছে।

স্থানীয়রা জানান, মোট ১২টি পরিবারের বসতবাড়ি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, গত বছর ওই সড়কের সংস্কার কাজ শেষ হয়। সংস্কারের পর ৬ মাস পর্যবেক্ষণও করা হয়েছে। এতে কোনো প্রকার ঝুঁকির আশঙ্কা পরিলক্ষিত হয়নি। কিন্তু কেন এমনটি হলো, তা বোঝা যাচ্ছে না। এর আগেও ১৯৬৪, ২০০৩ ও ২০১৮ সালে একই জায়গায় অনুরূপ ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলের সচিত্র বর্ণনা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত অবস্থা জানা যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা