সারাদেশ

খুলনায় বিজয় ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।

সোমবার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ ডিসেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগে তৃতীয় শ্রেণি পর্যন্ত অংশ নিবে। বিষয় ও মাধ্যম উন্মুক্ত রাখা হয়েছে। খ-বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি অংশ নিবে। বিষয় বস্তু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। গ-বিভাগে অংশ নিবে ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এর বিষয় বস্তু বঙ্গবন্ধু ও বাংলাদেশ)। খ ও গ বিভাগের মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। রচনা প্রতিযোগিতা খ-বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত বিষয়: আমাদের বঙ্গবন্ধু। খ-বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিষয়: মাতৃভাষা ও স্বাধীনতা (১৯৫২-১৯৭১)।

১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় খুলনা শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খ-বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত। কবিতার বিষয়: বিজয়ের কবিতা এবং গ-বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণি কবিতার বিষয়: স্বাধীনতা ও বঙ্গবন্ধু।

চিত্রাংকন প্রতিযোগিতায় ১১ গুণ ১৬ ইঞ্চি মাপের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে। ছবির পিছনে প্রতিযোগির এক কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। রচনা প্রতিযোগিতায় এ-ফোর সাইজের কাগজ ব্যবহার করতে হবে এবং পৃষ্ঠার কেবল একপাশে লিখতে হবে। কভার পেজে প্রতিযোগির এক কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে। খ-বিভাগের জন্য রচনা কমপক্ষে ৫০০ শব্দের এবং গ-বিভাগের জন্য কমপক্ষে ৮০০ শব্দে হতে হবে। চিত্রাংকন ও রচনা বাড়ি থেকে এঁকে এবং লিখে আগামী ১৩ ডিসেম্বর বিকাল চারটার মধ্যে খুলনা শিশু একাডেমিতে জমা দিতে হবে।

স্বাস্থ্যসুরক্ষা, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে আগামী ১৪ ডিসেম্বর খুলনা শিশু একাডেমি কার্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা