সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে খুবিতে স্বাশিপের উদ্যোগে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর উদ্যোগে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ‘এ নিছক ভাস্কর্য ভাঙচুর নয়, ভয়ানক দেশদ্রোহিতা’ শীর্ষক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১ টায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাশিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাশিপের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. তুহিন রায় ও ড. দুলাল হোসেন । মানববন্ধনটি সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস।

এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাশিপের অন্যান্য সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত হানা। দেশ ও জাতি এই ধৃষ্টতা মেনে নেবে না। মানববন্ধন থেকে কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা