সারাদেশ

বোয়ালমারীতে কাবাডি স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ডিআইজি

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদীতে কাবাডি স্টেডিয়াম নির্মাণে স্থান নির্বাচনের জন্য ফেডারেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নির্ধারিত স্থান পরিদর্শন করেছে। উপজেলার কাদিরদী বাজারের পাশে গ্রামীণ ব্যাংক সংলগ্ন কুমার নদীর পাড় ঘেঁষে ১ একর ২০ শতাংশ জায়গায় এই স্টেডিয়াম নির্মাণের জন্য প্রাথমিকভাবে স্থান নির্বাচন করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বেলা ২টায় এ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামাল পাশা, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আনিচুজ্জামান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকার ফ্যাশন বাজারের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রাফিউল আলম মিন্টু, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত দাস, হায়াসিন্থ ফেব্রিকস মিলস ও শুভ সৈকত টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য মো. আকরামুল করিম প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমা সাদৃশ্য বস্তু, অফিসে আতঙ্ক

​পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের (ডিসি অফিস) সামন...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

‘একটি পাতা দুটি কুঁড়ি’, ‘চায়ের...

সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদীর এমপি লে. কর্নেল (অব) হিরু গ্রেফতার

নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পানিসম্পদ প্...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা