সারাদেশ

সাতক্ষীরায় গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় স্ত্রীসহ আটক তিন

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়ায় আজিজ মোল্যা (৫৫) নামের এক দিনমজুরকে জবাই করে হত্যার ঘটনায় স্ত্রীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রোকেয়া খাতুন, একই গ্রামের দ্বীন আলীর ছেলে জেহের আলী ও নিহতের ভাই চাঁদ আলীর ছেলে নজরুল ইসলাম। এর আগে শনিবার রাতে নিহত আজিজের বাড়ির পাশে বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে দহকুলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও ভ্যানচালক হাফিজুল ইসলাম জানান, তারা দু’ ভাই ও বোন নাজমা খাতুনকে রেখে তার মা হালিমা খাতুন ১২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এর এক বছর পর বাবা কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের রোকেয়া খাতুনকে বিয়ে করেন। তার কোন সন্তান সন্ততি নেই। বাবা খালে বিলে মাছ ধরে ও অন্যের কাজ করে সংসার নির্বাহ করতেন। প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতেন না।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মা রোকেয়া খাতুনের কাছে বাবা কোথায় তা জানতে চান। তিনি বাবার অবস্থান সম্পর্কে বলতে না পারায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পিছনে বাঁশবাগানে বাবার গলাকাটা লাশ উপুড় করা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

তারা আরও জানান, বাবার কোন শত্রু ছিল না। তবে দেড় বছর আগে মা রোকেয়ার সঙ্গে চাচাত ভাই নজরুলের সম্পর্কের জের ধরে বিরোধ হয়। কিন্তু পরে তা মিটে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ‘নিহত আব্দুল আজিজের লাশ উদ্ধারের পর রোববার সকালে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোবাইল কল লিস্ট যাচাই করে নিহতের স্ত্রী রোকেয়া, নিহতের ভাইপো নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে’।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা