সারাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভোলায় যুবলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার( ৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লিটন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মিয়াজী, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, হিন্দু-বৈদ্ধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দীসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ভোলা পৌর সভার মেয়র ও যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আজ বিক্ষোভ মিছিল বের করেছি।

পৃথিবীর সব মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকলেও বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে একটি কুচক্রী মহল দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকতে হবে।

এসময় বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক রংপুরের মাওলানা ইনামুল

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে মাদ্রাসা পর্যায়ে শ্...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা