সারাদেশ

মোংলায় সার বোঝাই লাইটার ডুবি 

মোংলা, প্রতিনিধি
মোংলা বন্দরের অদূরে সুন্দরবনের দুবলা মেহের আলী সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে গেছে ইউরিয়া সার বোঝাই এমভি পারভীন-২ নামের একটি লাইটার জাহাজ।

শুক্রবার ভোররাতে ডুবো চরে আটকে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে। লাইটার জাহাজটিতে থাকা ১৪ নাবিককে ভাসমান অবস্থায় সমুদ্র মোহনা থেকে উদ্ধার করেছে দুবলা কোস্টগার্ডের টহল দল।

কোস্টগার্ড ও সমুদ্রগামী জেলেরা জানায়, সমুদ্রে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে প্রায় ৯শ’ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই করে রাতে এমভি পারভীন-২ নামের লাইটারটি মোংলা বন্দর অভিমুখে আসছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, বন্দর চ্যানেলের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থানরত লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি এন্টিগোনি থেকে সার নিয়ে নিউ পারভিন-২ নামের লাইটার জাহাজটি ভোররাতে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় ঘন কুয়াশার কারনে লাইটারটি ডুবো চরে আটকা পড়ে এবং ঘটনাস্থালে একদিকে কাত হয়ে ডুবে যায়। তবে বন্দর চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে। বন্দরের হিরনপয়েন্টে অবস্থিত হারবার বিভাগের একটি প্রতিনিধি দল ডুবন্ত লাইটারটির বর্তমান অবস্থা এবং ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে রয়েছে বলেও জানান তিনি।

কোস্টগার্ড পশ্চিম জোনের(মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, এ দুর্ঘটনার পরপরই জাহাজের নাবিকদের নিরাপদে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে।

উদ্ধারকৃত নাবিকরা হচ্ছেন জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন।
এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায় বলে জানায় কোস্টগার্ড।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা