সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেলো ভাই-বোনের

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার অবিলের বাজার এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে নীলফামারীর ডোমার-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সান নিউজকে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।

তিনি বলেন, নিহত দুজনরেই নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও তার বোন আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এলাকাবাসী বলছেন, জহুরুলের মেয়ের জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সকালে তারা একটি মাইক্রোবাসে করে ১২ জন মোকামতলায় যাচ্ছিলেন। পথে অবিলের বাজার এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও আনোয়ারার মৃত্যু হয়। এসময় আহত হন মাইক্রোবাসচালকসহ আরও ১৩ জন।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা