সারাদেশ

প্রকৌশলী মারপিটের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলা উপজেলায় নিম্নমানের কাজের অভিযোগ এনে সড়ক ও জনপথ বিভাগের এক উপ-বিভাগীয় প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২জানুয়ারি) রাত পৌনে ১০টায় আওয়ামী লীগের এক নেতা ও কলেজ অধ্যক্ষ আবদুল মালেক আকন্দসহ ১৮ জনের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা হয়েছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম জানান, মোকাতলা-সোনাতলা সড়কের রেল ক্রসিংয়ের আগে পিচ ঢালাইয়ের কাজ চলছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন্দ লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে কাজের ভুল ধরেন। উনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে অনুরোধ করি। তখন অধ্যক্ষ আবদুল মালেক আকন্দের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং এক পর্যায়ে শারীরিক নির্যাতন করেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর রাতে সোনাতলা থানায় অধ্যক্ষ মালেকসহ ১০ জন ও আরও অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন ঐ প্রকৌশলী।

এ ব্যাপারে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক আকন্দ বলেন, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রাফিউল ইসলাম কখনও সাইডে আসেন না। উপজেলার রেল ক্রসিং এলাকায় নিম্নমানের কাজ করছেন। এর প্রতিবাদ করলে তিনি (প্রকৌশলী) অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপরও তাকে কেউ মারধর করেননি।’

তিনি আরও বলেন, সাত জন শিক্ষকসহ তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’

সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ জানান, রাত পৌঁনে ১০ টার দিকে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা