সারাদেশ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের ঘটনায় ইবিতে বিক্ষোভ ও মানববন্ধন  

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর ও গুলি বর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। একইসঙ্গে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুর‌ালের পাদদেশে মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। রোববার (৬ ডিসেম্বর) ক্যাম্পাসে এসব কর্মসূচী পালন করেন তারা।

জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুরের এমন ঘটনায় রোবরার বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।

সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক-কর্মকর্তা উভয় ইউনিট একাত্মতা পোষণ করে সমাবেশে যোগদান করেন।

পরে দুপুর সাড়ে ১২টায় মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় আজ বাংলাদেশ যে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেটিকে রুখতে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রীমহল এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এখনই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা বিরোধী এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। না হলে দেশ আবারো ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হবে।’

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নি...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরি...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা