সারাদেশ

বোয়ালমারীতে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : 'মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান' এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে এক মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।

'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ' শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম মঈনূল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত কাদির সেলিম। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে শিক্ষার্থী জান্নাতি নূর সুমাইয়া বক্তব্য রাখেন।

আইসিটি ভ্যানের মাধ্যমে প্রতি ব্যাচে ১৫ জন করে প্রতিদিন চারটি ব্যাচে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা