সারাদেশ
বার সমিতির নির্বাচন

বগুড়ায় বিএনপি প্যানেলের জয় জয়কার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল জয় লাভ করেছে। অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্যানেল থেকে একটি সহ সভাপতি, ম্যাগাজিন সম্পাদক ও তিনটি সদস্য পদে জয়লাভ করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৬৩ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মোঃ শফিকুল ইসলাম টুকু সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. গোলাম ফারুক পেয়েছেন ২৮২ ভোট। গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী সাইফুল ইসলাম পল্টু পেয়েছেন ৩৩ ভোট।

৩১১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মো. মাসফিকুর রহমান তালুকদার রুবেল। ২৯৯ ভোট পেয়ে ২য় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান (৩)।

এছাড়াও ৩৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মো. রফিকুল ইসলাম (১)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মোঃ তবিবুর রহমান তবি পেয়েছেন ১৬৭ ভোট। গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ১৬১ ভোট।

৩৫৩ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের মো. মাহফুজার রহমান মাসুদ ও ২৬৮ ভোট পেয়ে একই মো. সিরাজুল হক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. বজলুর রহমান পেয়েছেন ২৬৫, একেএম রেজাউল হক পেয়েছেন ২৪৭ ভোট। লাইব্রেরি ও সমাজ কল্যাণ পদে ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের প্রার্থী মোছাঃ মাহবুবা খাতুন সুখী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. জুয়েল পেয়েছেন ৩১২ ভোট।

৩৫৬ ভোট পেয়ে ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট মনোনীত প্রার্থী মো. রিয়াজুল জান্নাত প্রিন্স। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের মো. সানাউল সায়েম সুমন পেয়েছেন ৩১৫ ভোট।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. বেবী খাতুন, ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. মিতা খাতুন, ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জহুরুল ইসলাম জিয়া, ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. শিপন খাতুন, ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রাকিবুল ইসলাম।

মোট ৭২০ ভোটারের মধ্যে ৬৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা