সারাদেশ

শনিবার গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা  

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার ১৭তম আসরের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জের মধুমতি নদীতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সকাল ৯টায় পুরুষদের ১০ কিলোমিটার সাঁতার গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকা থেকে শুরু হয়ে একই উপজেলার হরিদাসপুর ব্রীজ পর্যন্ত এবং নারীদের ৮ কিলোমিটার প্রতিযোগিতা উলপুর ব্রীজ থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতাকে সামনে রেখে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৭ জন করে পুরুষ ও নারী সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

পুরুষ বিভাগের সাঁতারুরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, জুয়েল আহম্মেদ, নৌবাহিনীর মোঃ কাজল মিয়া, পলাশ চৌধুরী, পাবনা ইছামতি সুইমিং ক্লাবের মোঃ শিপন, বাংলাদেশ আনসারের মোঃ আশিক শেখ ও গোপালগঞ্জ সুইমিং ক্লাবের দীন ইসলাম।

নারী বিভাগের সাঁতারুরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নাঈমা আক্তার, সবুরা খাতুন, নৌবাহিনীর জুলি আক্তার, আনসারের মুক্তি খাতুন, কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাবের মুক্তা খাতুন, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার বৈশাখী খাতুন ও গোপালগঞ্জ সুইমিং ক্লাবের সুমাইয়া আক্তার।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে ট্রফি ও আর্থিকভাবে পুরস্কার দেয়া হবে। অংশগ্রহণকারীদেরও আর্থিক পুরস্কার দেয়া হবে। পরে গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা