সারাদেশ

পাবনায় দুই দিনব্যাপী বঙ্গবন্ধুর ১০০ জন্মোৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় বাঙালির গৌরব জাতির জনক বঙ্গবন্ধু ১০০ জন্মোৎসব শীর্ষক দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা শুক্রবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার ও চরনিকেতন কাব্য মঞ্চ। সন্ধ্যায় জাতিসত্ত্বার কবি মুহম্মদ মোহাম্মদ নুরুল হুদা এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আলোচনা সভায় বক্তারা বলেন, যতদূর বাংলা ভাষা, ততোদূর বাংলাদেশ। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনন্তকাল ইতিহাসের অমরকীর্তি। খুনি জিয়া-মোস্তাকসহ যে সকল কুলাঙ্গারেরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছে ইতিহাসে তারা অনন্তকালই নিন্দিত ও ঘৃণিত। জাতির পিতার হত্যাকারীদের ফাঁসি এবং এদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে বিরোধীতাকারী রাজাকার আলবদর আলশামসদের বিচার করে বঙ্গবন্ধুর সোনার বাংলায় দায় মুক্তি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে নিয়ে গেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।

ওসাকার নির্বাহী পরিচালক কবি ড. মজিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পরিষদ’র প্রধান সমন্বয়ক, জাতীয় নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি আসলাম সানি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, পাবনা প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, ওসাকার পরিচালক মো. মাজাহারুল ইসলাম, পরিচালনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো, নুরুল ইসলামসহ নানা সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ সুধীজনেরা এ সময় উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী পর্ব, শ্রদ্ধার্ঘ্য, আলোচনা সভা, সেমিনার, ছড়া ও কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা