সারাদেশ

ভোলার লালমোহনে অন্তঃসত্ত্বাসহ ৪ জনকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার লালমোহনে অন্তঃসত্ত্বাসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার সেকান্তর মাষ্টার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মোসা. বিউটি বেগম (৪০), তার অন্তঃসত্ত্বা মেয়ে আছিয়া বেগম (২৫), রুবিনা (১৬) ও ছেলে রায়হান (৯)। এদের মধ্যে বিউটি বেগম ও আছিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

আহত বিউটি বেগম বলেন, তাদের পুকুরের ঘাটে ছেলে রায়হান পা ধুতে গেলে তার দেবর বশিরের স্ত্রী ইয়াছমিন রায়হানকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বিউটি বেগমের মেয়ে আছিয়া ও রুবিনাকে মারধর করে বশির, তার স্ত্রী ইয়াছমিন ও ছেলে মাহি।

পরে বিউটি বেগম নিজে ঘটনা জানার জন্য গেলে তাকেও বেধড়ক মারধর করে তারা। এতে গুরুতর আহত হলে তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিউটি বেগম ও তার মেয়ে আছিয়া লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে জানান বিউটি বেগম।

সান নিউজ/আইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা