সারাদেশ

বোয়ালমারীতে মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি যাওয়া রাধা মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির পাশ্ববর্তী ডোবা পাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ২৩ নভেম্বর সোমবার গভীর রাতে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ থেকে চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধা-গোবিন্দ ও গোপালের বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশবাক্সে থাকা নগদ ৮হাজার টাকাও নিয়ে যায় চোরেরা।

শুক্রবার বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম গোপন সংবাদের ভীত্তিতে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির পাশ্ববর্তী ডোবার পাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তি চুরির ঘটনায় ওই মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদী অজ্ঞাতনামা আসামি করে ২৪ নভেম্বর বোয়ালমারী থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১৭।

মূর্তি উদ্ধারের বিষয়ে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আজ সকালে চুরি যাওয়া একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাকী মূর্তি উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা