সারাদেশ

স্কুলছাত্রী ধর্ষণ ঘটনার সালিশ বৈঠকে ছাত্রলীগ নেতা গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনার ৩৬ দিন পর শুক্রবার দুপুরে ভৈরব থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ছয় মাস আগে দশম শ্রেণিতে পড়ুয়া ওই তরুণীর সঙ্গে শাকিলের পরিচয় হয়। তারপর দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই তরুণীকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনেন শাকিল।

তারপর কাজী ডেকে বিয়ে করার কথা বলে বসিয়ে রাখা হয়। পরে রাতে স্পিড ক্যানের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ করেন শাকিল। পরে ওই তরুণী বাঁচার জন্য চিৎকার দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটকে রাখা হয়।

ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল ত্যাগ করেন শাকিল। পরে পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ২৩ অক্টোবর রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে মামলা দায়ের করেন।

রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির জানান, মামলার আসামি ভৈরবে মামলার বাদীর সঙ্গে আপস-মীমাংসার জন্য বৈঠক করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা