সারাদেশ

আল্লামা মামুনুল হককে প্রতিরোধ করতে ব্যর্থ চবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে মাহফিলে যেতে বাধা প্রদানের জন্য সড়ক অবরোধ করেছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কিন্তু তাদের সেই অবরোধ পন্ড করে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে চবি এক নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে চট্টগ্রাম বিশ্ববিদালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রোবেলের নেতৃত্বে সড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেয়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও ওসি রফিকুল ইসলাম উপস্থিত হয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের সরিয়ে দেয়। হঠাৎ করে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়ায় শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী চট্টগ্রামের হাটহাজারীতে আল আমিন সংস্থার তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে প্রতিহত করতে চট্টগ্রামের সড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা।

মাহফিল কর্তৃপক্ষের সুত্রে জানা যায়, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সড়ক পথে সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী মাদ্রাসায় প্রবেশ করেন।

এদিকে মামুনুল হককে প্রতিহতের ঘোষণায় সাধারন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে চট্টগ্রামের শীর্ষ নেতাদের মামুনুল হকের মাহফিলকে কেন্দ্র করে নেয়া সব কর্মসূচি স্থগিত করতে নির্দেশ দেয়া হয় বলে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজ/জেএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা