সারাদেশ

পাবনার সুজানগরে মায়ের সামনে ভ্যানচাপায় মারা গেল ছেলে

নিজস্ব প্রতিনিধি, পাবনা : ব্যাটারিচালিত ভ্যানচাপা পড়ে পাবনার সুজানগরে আব্দুল্লাহ হেল সাফী (৫) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সুজানগর পৌর সদরের ভবানীপুর-হাসপাতালপাড়া সড়কে মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফী সুজানগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া এলাকার বাকী বিল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিশুটি তার মায়ের সঙ্গে তাদের নিজ বাড়ির সামনে ভ্যানের জন্য অপেক্ষা করছিল। ব্যাটারিচালিত একটি ভ্যান আসার পর শিশুটি তাতে উঠতে যায়। এ সময় পাবনা শহরের দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে শিশু সাফী গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহ হেল সাফীকে মৃত ঘোষণা করেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি মর্মস্পর্শী। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা