সারাদেশ

ইসরায়েল-আমিরাতের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুবাই থেকে তেলাবিবের মধ্যে সরাসরি এ ফ্লাইট চালু করেছে সাশ্রয়ী এয়ারলাইন ফ্লাইদুবাই। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিককরণে তথাকথিত ঐতিহাসিক চুক্তিতে সই করে ইসরায়েল ও আমিরাত। একই ধরনের চুক্তি হয় বাহরাইনের সঙ্গেও। ফিলিস্তিনিরা এ চুক্তিকে তাদের পিঠে ছুরিকাঘাত বলে উল্লেখ করলেও একপ্রকার চুপ থেকে বিষয়টিতে সমর্থন জানায় সৌদি আরব।

শিঘ্রই শিগগিরই আরব বিশ্বের আরও কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের পথে হাঁটবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির জেন্ডেলম্যান এক টুইটবার্তায় বলেছেন, ‘ফ্লাইদুবাইয়ের ফ্লাইট বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেটির অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।’

তিনি আরও বলেন, ‘এটাই শান্তির ফল, প্রিয় আমিরাতি বন্ধুরা। ইসরায়েলে স্বাগতম!’

করোনাভাইরাস মহামারির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সম্পর্কোন্নয়ন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস ইসরায়েল ও আমিরাত কর্তৃপক্ষের। বর্তমানে এবার শীত মৌসুমে দুবাইয়ে ইসরায়েলি পর্যটকের ঢল নামবে বলে আশা করছে তারা।

চলতি মাসের শুরুর দিকে আমিরাত-ইসরায়েলের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেয়ার সময় ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী গাইথ আল-গাইথ বলেছিলেন, ‘নির্ধারিত ফ্লাইটগুলো শুরু হলে তা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বিনিয়োগের আরও সুযোগ তৈরি করবে।’

দুবাইভিত্তিক বিমানটি দৈনিক দু’বার তেলাবিব রুটে চলাচল করবে। ইসরায়েলি এয়ারলাইন এল আল এবং ইসরেয়ার উভয়ই জানিয়েছে, তারা আগামী মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারে।

এছাড়া, আবুধাবী কেন্দ্রিক ইতিহাদ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, তারা ২০২১ সালের মার্চে তেল আবিবগামী ফ্লাইট শুরু করবে।

সূত্র: আল জাজিরা

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা