জাতীয়

বেনজীরকে ফেরাতে জোর চেষ্টা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের পর তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বেনজীরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসংক্রান্ত সব নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে সরকার আশাবাদী।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর নথি ও প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি এগিয়ে যাবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু অপরাধচক্র ওই এলাকাকে তাদের কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। এসব অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

তিনি দাবি করেন, বর্তমান সরকার অতীতের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে, যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের সফলতা ও অবদানের স্বীকৃতি দিতেই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি বা তৎপরতা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা