সারাদেশ

বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে প্রাণিসম্পদ খাতে

নিজস্ব প্রতিনিধি, খুলনা : করোনাকালে যারা বিদেশ থেকে ফিরে এসেছেন কিংবা দেশে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন তাদের প্রাণিম্পদ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে খুলনার নূরনগরে নবনির্মিত বিভাগীয় প্রাণিসম্পদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই প্রতিশ্রুতি দেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার স্বপ্ন দেখেছিলেন। তাঁর সেই স্বপ্ন তাঁরই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতধরে বাস্তবায়িত হচ্ছে। বিশ্বের বুকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারীর ছোবলে অনেকে কর্মসংস্থান হারিয়েছে। তাদের জন্য নানামূখী প্রনোদণা প্যাকেজের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রাথমিক পর্যায়ে ছয় লাখ ৯৬ হাজার কৃষক ও উদ্যোক্তার মাঝে নয়শত কোটি টাকা বিতরণ করা হবে। পরবর্তীতে আরো চার হাজার কোটি টাকা প্রনোদণা হিসেবে দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। সেদিন আর খুব বেশি দূরে নয় যেদিন আমরা প্রাণিজ খাদ্য বিদেশে রপ্তানি করবো।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. নথুরাম সরকার, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, উপপুলিশ কমিশনার এসএম শাকিলউজ্জামান, প্রকল্প পরিচালক ডাঃ দিলীপ।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা