সারাদেশ

রাজাপুরে যুবকের রক্তমাখা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে মো. আজিজুল হক মাসুদ (৩৮) নামে এক যুবকের রক্ত মাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার হাইজ্যাক মোড় এলাকার হাজী মঞ্জিল এর সামনে থেকে উদ্ধার করা হয়। আজিজুল হক ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের এলিফ্যান্ট রোডের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদের পুত্র। তার বাসার হোল্ডিং নম্বর ২৭৩/১, ফ্লাট-২/ সি।

প্রত্যক্ষদর্শী হাজী মঞ্জিলের ভাড়াটিয়া মো. সজল সিকদার জানায়, সকাল অনুমানিক সাড়ে ৮টার দিকে হঠাৎ শব্দ পেয়ে রুম থেকে বাহিরে এসে দেখতে পায় লিচু গাছের ডালসহ রক্তাক্ত অবস্থায় আজিজুল নিচে পড়ে রয়েছে। এ সময় ঐ ভবনের অন্যরাও বেরিয়ে এসে এ ঘটনা দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সাথে থাকা ন্যাশনাল আইডি কার্ড দেখে লাশের পরিচয় নিশ্চিত করেন পুলিশ।

মো. সজল সিকদার আরো জানায়, আজিজুল ঐ ভবনের ছাদ থেকে পরেছে বা ফেলে দেয়া হতে পারে। ঘটনার পর থেকে ভবনে থাকা এক স্কুল শিক্ষিকা পলাতক রয়েছে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। আজিজুলের পরিবারকে খরব দেয়া হয়েছে তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা