সারাদেশ

আলফাডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮, নয় জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে জমাজমি ও পূর্বশত্রুতার জেরে সোমবার (১৬ নভেম্বর) সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ উভয় পক্ষের ৯ জনকে গ্রেফতার এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।

জানা যায়, কিছুদিন আগে কুচিয়াগ্রাম বটতলা বাজারে দোকান ঘর তোলাকে কেন্দ্র করে মমিনুর রহমান গ্রুপ এবং নজরুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় মমিনুর আদালতের শরনাপন্ন হলে আদালত ওই বিতর্কিত জমির উপর ১৪৪ ধারা জারি করে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নজরুল সোমবার (১৬ নভেম্বর) সকালে ঘর উঠানোর চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ৮জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৯জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোমবার বিকালে সোপর্দ করলে মারুফ মিয়া ও সুমন মিয়া নামে দুই কলেজ ছাত্রকে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া টুলু মোল্যা, পিকুল বিশ্বাস, মঞ্জুর হোসেন, ওবায়দুর রহমান, নিলু খা, জাবেদ ওরফে লিটন এবং ইউপি সদস্য শেখ মো. আব্বাস উদ্দিনকে ২০ দিনের জেল দেয়া হয়েছে।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা