সারাদেশ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাছ লুটের মামলা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিক খানসহ ২০ জনের বিরুদ্ধে মাছ লুটে নেয়া এবং চাঁদার দাবীতে মামলা হয়েছে। ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো: আনিছুর রহমান বাদী হয়ে সোমবার (১৬ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং এমপি ৩০৬/২০২০। আদালত ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামীরা হলো- সাফিন মাহমুদ তারিক খান, শাওন হাওলাদার, সাগর হাওলাদার, রুবেল খান, হাসান হাওলাদার, মিজান ফরাজী, আউয়াল খান, শাহান শিকদার, নজরুল হাওলাদার, মন্টু দাস, হাসান হাওলাদার, রানা, জামাল, পারভেজ, জাফর। এছাড়া অজ্ঞাতনামা ৫/৭ জন আসামী রয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বরিশাল আইনজীবী সহকারী সমিতির সভাপতি ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো: আনিছুর রহমান। বাদী সম্পত্তি ডিক্রি মূলে ও বিএস রেকর্ডমূলে মালিকানা পেয়ে এবং ভোগ দখল করে আসছেন। তফসিল সম্পত্তির অংশ হিসেবে লালা দীঘিতে কার্প জাতীয় মাছ চাষ করেন। আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিক খান শনিবার (৭ নভেম্বর) সহযোগী নিয়ে লালা দিঘীতে জাল ফেলে কমপক্ষে তিন লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। এতে বাধা প্রদান করলে ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো: আনিছুর রহমানকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। আসামীরা হুমকি দিয়ে যান, দিঘীতে মাছ চাষ করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে।

এ ঘটনায় মামলা দায়ের করেন কাউন্সিলর আনিছুর রহমান।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা