সারাদেশ

খুলনায় মুক্তিযোদ্ধা হত্যার ৩ আসামী গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বহুল আলোচিত চাঞ্চল্যকর খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন মোল্লা হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার হওয়া আসামীরা হলেন খুলনা জেলা ও মহানগর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন খান্দকার, সোহরাব হোসেন ও মিরাজ।

প্রায় সাড়ে তিন বছর পর সোমবার (১৬ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি ইন্সপেক্টর শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে ।

মামলা সুত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জুন ইফতারের পর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ সাত থেকে আটজন রায়েরমহল এলাকার হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়।

এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় লিয়াকত খান ও তার ছেলে মোস্তফা, বুলবুল ও রুবেল। ঘটনার পর ১০ জুন নিহতের ছেলে আল মামুন সুমন বাদি হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করে। তদন্তের এক পর্যায়ে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ তৎকালিন সাধারন সম্পাদক বাহাউদ্দিন খন্দকার নাম সামনে আসলেই হঠাৎ করে বাদির আপত্তির পরও মামলা তদন্ত সিআইডি পুলিশে হস্তান্তর হয় বলে অভিযোগ বাদি আল মামুন সুমনের। টানা কয়েকবছর পর সিআইডি তদন্ত করে সোমবার তিন আসামীকে গ্রেফতার করে।

বাহা উদ্দিন খন্দকার খুলনা দলিল লেখক সমিতির নির্বাচনে খুলনা জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবং গত বছর থানা আওয়ামীলীগের দলীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে পরাজিত হন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা