সারাদেশ

মেঘনা নদীতে ইলিশের আকাল

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : ইলিশ প্রজনন রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে মিলছে না ইলিশ মাছ। এমন কথাই জানালেন মেঘনার বুকে মাছ ধরে সংসার চালানো জেলেরা।

রোববার (১৫ নভেম্বর) চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাট ঘুরে দেখা গেলো একই চিত্র। যেমন মাছশূন্য তেমনি ক্রেতা নেই। নেই সেই প্যাকেটটিংয়ের ব্যস্ততাও। পুরোও আড়ত যেন খাঁ খাঁ করছে।

নদীতে যেভাবে আকাল পড়েছে জেলেদের সংসার চালানো এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আলাপকালে জেলেরা জানান, নদীতে কোনো মাছ নেই। যা পায় তার মধ্যে জাটকা ইলিশ বেশি থাকে। ঠিকমতো তেলের খরচ ওঠানো এখন সম্ভব হচ্ছে না। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে তাদের।

এছাড়ও আছে কিস্তির চাপ। যত কিছুই হোক কিস্তির টাকার চিন্তা সবসময়ই মাথায় থাকে। কেউ কেউ আবার হাঁস-মুরগি বিক্রি করেও কিস্তির টাকা শোধ করছেন বলে জানান। এ সময় কয়েকজন ব্যবসায়ী জানান, এ সময় মাছ একটু কমই থাকে তবে অন্য বছরের তুলনায় এ বছর একটু বেশিই কম।

আবার কেউ কেউ বললেন, এখন যে মাছ নদীতে পাওয়া যাচ্ছে তার বেশিই হলো জাটকা। আশা করি ১৫-২০ দিন পর বড় ইলিশ পাওয়া যাবে। নদীতে মাছ না থাকার বিষয়ে গবেষক ড. আনিসুর রহমান জানান, ইলিশ মাছ পরিভ্রমণশীল।

তারা দল ধরে চলাফেরা করে এবং সাগর থেকে উপকূল হয়ে প্রধান নদ-নদীতে আসে। মূলত ব্রিডিংয়ের সময়কাল আগস্ট থেকে শুরু হয়ে সেপ্টেম্বর, অক্টোবর মাস পর্যন্ত চলে।

তিনি বলেন, এর আরেকটি মাইনর প্রজনন কালও রয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই চার মাস ধীরে ধীরে তাদের প্রজনন বৃদ্ধি করে। এ সময় মূলত মাছগুলো তাদের খাদ্য আহরণ করার জন্য নদীতে আসে এবং নদী থেকে খাদ্য আহরণ করেই আকৃতি বৃদ্ধি করে।

এর মাঝামাঝি সময়টাতে যখন কার্তিক মাস চলে আসে এবং তাপমাত্রাও কমে যায় তখন মাছ কম পাওয়া যায়। তবে হতাশ হওয়ার কিছুই নেই, জেলেদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আশাকরি জানুয়ারি থেকে নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া যাবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা