সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন, চ্চলচিত্রকার তারেক মাসুদ, অধ্যাপক মিশুক মনির, চট্টগ্রাম ও মেহেরপুরে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে খুলনায় মোমবাতি প্রজ্জ্বলন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব স্মরণ দিবস উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শিববাড়ী মোড়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা ও গতি (গ্রাস রুটস্ অর্গানাইজেশন ফর টেকনোলজিক্যাল ইনিশিয়েটিভ)’র উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহানগর নিসচা’র শেখ মো: নাসিরউদ্দিন, আব্দুস সালাম শিমুল, এ্যাড.শেখ হাফিজুর রহমান, মো: আফজাল হোসেন রাজু, আগুয়ান ৭১ এর সভাপতি আব্দুল্লাহ চৌধুরী, আবিদ শান্ত, বনানী আফরোজা, মো: নাজমুল হোসেন, শিরিনা পারভীন, এসকেএমডি বাহালুল আলম, মো: সাইফুর রহমান সুজন, রকিবউদ্দিন ফারাজী, খ ম শাহীন, মো: ফিরোজ আলী, গতি’র মাহমুদা আক্তার লিজা প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এবং তার আর্থ-সামাজিক প্রভাব এতোটাই ব্যাপক যে, বৈশ্বিকভাবে উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বে প্রতিবছর দুর্ঘটনায় মারা যায় ১.২ মিলিয়নের অধিক মানুষ, আর আহতের সংখ্যা ৪০ থেকে ৫০ মিলিয়ন।

বক্তারা আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনার শিকার অধিকাংশই সমাজের নিম্ন অথবা মধ্যম-আয়ের মানুষ। চিকিৎসা করাতে গিয়ে পরিবারগুলো দরিদ্র থেকে অতিদরিদ্রে পরিণত হয়। অবিলম্বে দেশের সড়ক দুর্ঘটনার হ্রাস করতে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের দাবি জানানা।

খুলনা মহানগরীতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চালুরও আহ্বান জানান বক্তারা।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা