সারাদেশ

সিলেটে কর্নেল তাহেরের ৮২তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার `অদম্য পাঠশালা'র উদ্যোগে কর্ণেল তাহেরের ৮২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কর্নেল পীরের বাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহবায়ক সনজয় শর্মার সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা ইমন আহমদ, মিলাদ আহমদ, আদনান আরিফ, রাজন মিয়া, মিসবাহ আহমদ প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, কর্নেল তাহের একটি ইতিহাসের নাম। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। বক্তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রহীনতা, বিচারহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে। প্রতিদিন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে।

বক্তারা বলেন, দেশের সংকটকালীন সময়ে বীর উত্তম কর্ণেল আবু তাহেরের জীবন-সংগ্রাম ছাত্র-যুব সমাজের কাছে প্রেরণার উৎস। তাই তিনি আজও প্রাসঙ্গিক।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা