ইতিহাসের এই দিনে : বীর মুক্তিযোদ্ধা কর্ণেল তাহের'র জন্ম
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বীর মুক্তিযোদ্ধা কর্ণেল তাহের'র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১৪ নভেম্বর ) ২৯ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ১৮ রবিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৫৩৩ স্পেনীয়রা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েডর আবিষ্কার এবং দখল করে নিয়েছিলো।

১৬৬৬ দুই কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।

১৬৯৮ স্পেনের রাজা কার্লোস তাঁর পৌত্র যোসেফ ফার্দিনান্দকে উত্তরাধিকার নির্বাচিত করেন।

১৭৮০ ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।

১৮৬৫ মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।

১৮৯৬ নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।

১৯০৮ খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।

১৯১৮ চেকেস্লোভাকিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।

১৯২২ যুক্তরাজ্য থেকে বিবিসি [ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন] প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয়।

১৯৬৯ ব্রিটেনে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়।

১৯৬৯ তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।

১৯৭০ প্রতিরক্ষা মন্ত্রী হাফেজ আর আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন।

১৯৭৯ যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে জমাকৃত ইরানের ডলার মার্কিন সরকার জব্দ করে।

১৯৮৩ বাংলাদেশে প্রকাশ্য রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

১৯৯৪ শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলংকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৯৬ বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার শুরুর প্রশ্নে সংসদে ইনডেমনিটি (বাতিল) বিল পাস করেন।

জন্মদিন :

১৬৮৩ ইতিহাসবিদ রবার্ট জে ফ্রুইন।

১৭১৯ লেওপল্ড মোজার্ট, তিনি ছিলেন অস্ট্রিয়ান বেহালাবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

১৭৬৫ রবার্ট ফুলটন, তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও স্টিমবোটের উদ্ভাবক।

১৮৪০ ক্লোদ মনে, তিনি ছিলেন ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।

১৮৮৯ জহরলাল নেহরু, তিনি ছিলেন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।

১৮৯১ ফ্রেডরিক গ্র্যান্ট বেনটিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান চিকিৎসক ও অধ্যাপক।

১৯০৪ হ্যারল্ড লারউড, তিনি ছিলেন বিখ্যাত ও পেশাদার ইংরেজ ক্রিকেটার।

১৯২২ বুট্রোস ঘালি, তিনি ছিলেন মিশরীয় কূটনীতিবিদ, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব।

১৯৩৮ আবু তাহের, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

১৯৩৮ কারেন আর্মস্ট্রং, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৯৫১ যহাং ইয়িমউ, তিনি চীনা অভিনেতা, পরিচালক, প্রযোজক ও সিনেমাটোগ্রাফার।

১৯৫৪ কন্ডোলিৎসা রাইস, তিনি আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৬৬ তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব।

১৯৭১ অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়।

১৯৭৫ লুইজ বম্বনাট গউলারট, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৫ থমাস ভের্মালেন, তিনি বেলজিয়ান ফুটবলার।

মৃত্যুবার্ষিকী :

০৫৬৫ প্রথম জাস্টিনিয়ান, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

০৯৬৭ চীনের জনপ্রিয় সম্রাট সেনাধ্যক্ষ শুংবংশের প্রতিষ্ঠাতা তাই শুংয়ে।

১২৬৩ আলেকজান্ডার নেভস্কয়, তিনি ছিলেন রাশিয়ান সেন্ট।

১৫২২ ফ্রান্সের রাজকুমারী অ্যান।

১৭১৬ গট্‌ফ্রিট লাইব্‌নিৎস, তিনি ছিলেন একজন জার্মান দার্শনিক ও গণিতবিদ ছিলেন।

১৮১৬ জার্মানীর বিখ্যাত দার্শনিক, গণিতবিদ গোটফ্রেইড উইলহেম লেবনিজ।

১৮২৫ জাঁ পল, তিনি ছিলেন জার্মান সাংবাদিক ও লেখক।

১৮৩১ ব্রিটিশের বিরুদ্ধে লড়ে তিতুমীর শহীদ হন।

১৮৩১ গেয়র্গ ভিলহেল্ম হেগল, তিনি ছিলেন জার্মান দার্শনিক ছিলেন।

১৮৩২ রাস্‌মুস রাস্ক, তিনি ছিলেন একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।

১৯১৬ সাকি, তিনি ছিলেন ইংরেজ ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার।

১৯৮০ ইরানের প্রখ্যাত আলেম, মোফাসসিরে কোরআন, দার্শনিক আয়াতুল্লাহ আল্লামা স্যাইয়েদ মোহাম্মদ হোসেইন তাবাতাবাই।

১৯৮৮ বাংলাদেশে সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতি (ক্রেডিট ইউনিয়ন) এর প্রবর্তক ফাদার উয়াং ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হন।

২০০৮ ক্রিস্টিন হান্টার, তিনি ছিলেন আমেরিকান লেখক।

দিবস :

বিশ্ব ডায়াবেটিস দিবস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা