সারাদেশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর সন্তান প্রসব

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরী (১৬) অবশেষে হাসপাতালে সন্তান প্রসব করেছেন। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায়।

পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর সঙ্গে প্রতিবেশি নয়ন তালুকদারের ছেলে রবি মিয়ার (১৮) প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ধর্ষক। পরে কিশোরীর শারীরিক গঠন পরিবর্তন ঘটতে থাকলে প্রেমিক রবি মিয়াকে বিয়ের জন্য চাপ দেয় সে। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ জুন মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ওই কিশোরী। পরে ১৯ জুন ধর্ষক রবি মিয়াকে গ্রেফতার করে মদন থানার পুলিশ। এখন পর্যন্ত সে জেলহাজতে রয়েছে।

ধর্ষিতা কিশোরী বলেন, ‘আমি আমার সন্তানের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সন্তানের নিরাপত্তাসহ তার বাবার স্বীকৃতি চাই।’

ধর্ষিতার বাবা বলেন, ‘রোববার ভোর পাঁচটায় আমার মেয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ছেলে সন্তান প্রসব করেছে। আমরা গরীব মানুষ কি করব ভেবে পাচ্ছি না। ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় আমাদেরকে বিভিন্ন সময়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধমকি দিচ্ছে।

আমার মেয়ে ও নাতিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার মেয়ে এবং নাতির সামাজিক স্বীকৃতি চাই।’জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ডিসেম্বরের ৫ তারিখে সন্তান প্রসবের সময় ছিল। তাছাড়া আমি নিয়মিত খোঁজখবর রাখছি।’

এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান মো. জসিম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা