সারাদেশ

বরিশালে প্রতারণা মামলায় ভুয়া আইনজীবী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কানিজ জোহরা নামে এক ভুয়া আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) তাকে কোর্টে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর পরেশ সাগর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস।

গত ২৫ সেপ্টেম্বর বরিশাল নগরীর সিএন্ডবি রোডের বাসিন্দা কানিজ জোহরার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলাটি দায়ের করেন রূপাতলী বসুন্ধরা হাউজিং এর বাসিন্দা নাসরিন আখতার।

মামলার এজাহারে নাসরিন আখতার বলেন, একবছর পূর্বে বরিশালগামী সুন্দরবন-১১ লঞ্চে আমাদের দুজনের মধ্যে পরিচয় হয়। এ সময় কানিজ জোহরা নিজেকে হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে তার কোন বোন নেই জানিয়ে আমাকে বোন বলে সম্বোধন করে এবং মোবাইল নম্বর নিয়ে যায়। এরপর থেকে প্রায় সময় ফোনে যোগাযোগ রাখতো। একপর্যায়ে বরিশালে আমার বাসায় আশা যাওয়া শুরু করে এবং ব্যবসার প্রলোভন দেখায়। এরই মধ্যে আমার অগোচরে আমার নামের অগ্রণী ব্যাংকের একটি চেক নিয়ে যায় কানিজ (যার হিসাব নম্বর ০২০০০০৪০৪১৯৪৫, চেক নম্বর-০২৩৮৬৫৬)। ওই চেক ফেরত চাইলে সে জানায়- ব্যবসায়ীক চুক্তি হবে তাই ৪টি স্ট্যাম্পে আমার স্বাক্ষর লাগবে। পরে কানিজ আমার সন্তানদের ক্ষতি করার হুমকি দিয়ে সাদা স্টাম্পে আমার স্বাক্ষর নেয়। পরে চেক ফেরত চাইলে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয়।

এদিকে, গত ৩ সেপ্টেম্বর একটি সিআর মামলায় জামিন করিয়ে দেয়ার কথা বলে আমার কাছ থেকে বিভিন্ন সময় ৭ লাখ টাকা নিয়ে যায়। কিন্তু ৭ সেপ্টেম্বর মামলার তারিখের দিন আদালতে না আসায় বুঝতে পারি সে আইনজীবী নয়। পরে জানতে পারি কানিজ আইনজীবী পরিচয় দানকারী প্রতারক এবং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে দেশের বিভিন্ন জায়গায় নিজেকে নিলয়, কোথাও কানিজ, কোথাও সুরমা, কোথাও রতনা, তমা পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে।

বিভিন্ন পুরুষদের সঙ্গে সু-সম্পর্ক তৈরি করে কৌশলে ডেকে বিবস্ত্র করে অর্থ দাবি করে, অন্যথায় সেসব ছবি ভাইরাল করার হুমকি দেয়। এরআগে ঢাকার আদালতে দায়ের করা একটি মামলায় কয়েকমাস জেল খাটে আইনজীবী পরিচয়দানকারী এই প্রতারক নারী।

আসামি কানিজ জোহরাকে গ্রেফতারকারী বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস বলেন, প্রতারণার অভিযোগে মামলা দায়ের করার পর শনিবার সন্ধ্যায় পরেশ সাগর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কানিজ জোহরা যে আইনজীবী নন, তা পুলিশের কাছে স্বীকার করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসাইন বলেন, কানিজ জোহরা কোন আইনজীবী নন, অথচ তিনি নিজেকে হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে আসছিলেন। এভাবে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা