সারাদেশ

সিলেটে মাদক-জুয়ার বিরুদ্ধে নিশারুল আরিফের হুংকার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ আবারও মাদক-জুয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, মাদক ও জুয়া সমাজের জন্য একটা মারাত্মক ব্যাধি। এই অভিশাপ মুক্ত হতে সমাজের প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজন। সিলেট মেট্রোপলিটন এলাকাকে জুয়া ও মাদক মুক্ত করতে পুলিশ কাজ করছে। আমরা সবার সহযোগিতা চাই।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে এসএমপির জালালাবাদ থানার ওপেন হাউসডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এসএমপি কমিশনার করোনাকালে আরো সচেতনভাবে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) মো. শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) নির্মলেন্দু চক্রবর্তী, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী এবং জালালাবাদ থানা এলাকার জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

এসময় নিশারুল আরিফ ঘোষণা করেন প্রতি মাসের ১৫ তারিখে জালালাবাদ থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

চার হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সত্য নাকি মিথ্যা

ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা