সারাদেশ

পরীক্ষা করে দেখুন পুলিশ বদলে গেছে : বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : “পরীক্ষা করে দেখুন পুলিশ বদলে গেছে আর বদলে গেছে বলেই জনগণকে সহযোগী করে নিরপেক্ষ সেবা নিশ্চিত করতে কাজ করছে।” ‍এ কথা বলেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান।

রোববার (১৫ নভেম্বর) এয়ারপোর্ট থানার আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনকালে এসব কথা বলেন।

শাহাবুদ্দিন খান বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের পুলিশ কেমন হবে তার রুপকল্প তিনি রাজারবাগ, পুলিশ একাডেমি এবং পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যে সব সময় বলতেন। বঙ্গবন্ধু বলতেন, পুলিশ রাষ্ট্রের সেবক। জনগণের ট্যাক্সে তাদের বেতন ও রেশন হয়।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে পুলিশকে যুগোপযোগী, আধুনিক ও জনতার পুলিশ প্রতিষ্ঠায় ব্যাপক পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এছাড়াও জনশৃঙ্খলা রক্ষা ও নির্ভেজাল সেবা জনগণের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে পুলিশের জনবল, সরঞ্জাম, ট্রেনিং ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ যথেষ্ট আধুনিক হয়েছে, বর্তমান পুলিশ নিজেরা নিজেদের আত্মসমালোচনা করে জনগনের সাথে সম্পৃক্ত হয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম প্রতিষ্ঠা করেছে।”

পুলিশ কমিশনার আরও বলেন, “জনগণের দোড়গোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দিতে চার থানা এলাকাকে ৯৭টি ক্ষুদ্র অংশে ভাগ করে কমিউনিটি পুলিশিং এর পরিপূরক বিট পুলিশিং প্রতিষ্ঠা করা হয়েছে। বিট এলাকায় ভালো লোক, মন্দ লোক, ওয়ারেন্টধারী, দুষ্কৃতকারীদের তথ্য দিয়ে সমাজের সু শাসন, শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের অংশীদারত্ব বিশেষ ভূমিকা রাখবে “

এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রিফাত জাহান তাপসী, চাঁদপাশা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম কিবরিয়া, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান মিলন,চাঁদপাশা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক জুয়েল আহমেদ প্রমূখ।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা