সারাদেশ

মাদক পাচারের অভিযোগে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার উত্তরাঞ্চলে একটি মাদকপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিন বাংলাদেশি রয়েছে। রোববার দেশটির বুকিত আমান নারকোটিকস ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (এনসিআইডি) এ তথ্য জানিয়েছে।

এনসিআইডি জানিয়েছে, অভিযানে তারা ২১ লাখ ৬৪ হাজার রিঙ্গিতের (মালয়েশিয়ার মুদ্রা) মাদক উদ্ধার করেছে। এনসিআইডি পরিচালক দাতুক রাজারউদ্দিন হুসেইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শুক্রবার কেদাহ ও পেনাংয়ের আটটি ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এদের বয়স ২২ থেকে ৫৮ বছরের মধ্যে।

তিনি জানান, এই চক্রের প্রধান ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। চলতি বছরের প্রথম থেকে এই চক্রটি কাজ শুরু করেছিল। হুসেইন বলেন, ধারণা করা হচ্ছে, মাদকগুলো প্রতিবেশী একটি দেশ থেকে এসেছে এবং এগুলো মালয়েশিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার কথা ছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি থাকলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাদেরকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা