সারাদেশ

রাউজানে পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় পাহাড়তলী চৌমুহনী বাজারে আলোচনা সভা ও মেজবানের আয়োজন করা হয়েছে।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান, দোস্ত মোহাম্মদ খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, তসলিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম সুমন, মো. আক্তার কামাল, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তপন কৃষ্ণ ঘোষ, বিশ্বজিৎ দে, আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. লোকমান, হাজী মোহাম্মদ আমিন, আব্দুল করিম চৌধুরী বাবু, জানে আলম, সৈয়দ মোহাম্মদ মাহফুজুল হক, শেখ নবী, সোহেল মজুমদার, মো. করিম, ইসমাইল হায়দর, রোকন উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী নেতা এসএএম রুবেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি রুবেল মজুমদার, সহ সম্পাদক সুজন মল্লিক, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সৈকত তালুকদার, সহ সভাপতি সাহেদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আজিম, রবিউল হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদ মামুন, সাধারণ সম্পাদক গাজী হাছান নয়ন প্রমুখ।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা