সারাদেশ

সাজাপ্রাপ্ত আসামি কারাগারে নয় থাকবেন বাড়িতে

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদারকে (২৫) কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। তবে এই সময় তাকে পাঁচটি শর্ত মেনে চলার আদেশ দিয়েছেন আদালত। এ আদেশ অমান্য করলে তাকে আবার কারাগারে যেতে হবে।

সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ইয়াসমিন নাহার গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ রায় দেন।

হাসান আলী সরদার সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।

এ মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ টি এম ফখরুল আলম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শামছুল বারী।

আসামিপক্ষের আইনজীবী এ টি এম ফখরুল আলম জানান, গতকাল জি আর ৪৩/১৫ (টিআর ২৯/১৬) নম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে ৩ কেজি গাঁজা রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি হাসান আলী সরদারকে এক বছরের প্রবেশন দেওয়া হয়েছে। তবে এই সময় আসামিকে পাঁচটি শর্তে বাড়িতে প্রবেশনে থাকার সুযোগ দিয়েছেন আদালত। শর্তগুলো হচ্ছে আসামি মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, কোনো খারাপ সঙ্গীর সঙ্গে মিশবেন না, প্রবেশনকালীন ১০টি গাছ রোপণ করবেন, পিতামাতার সেবা করবেন এবং সপ্তাহে কমপক্ষে এক দিন মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাবেন। প্রচারণার সময় কী কী করতে হবে, তা–ও রায়ে উল্লেখ করা হয়েছে। এসব শর্ত ভঙ্গ করলে তাঁকে আবার কারাগারে যেতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি শর্তগুলো মানছেন কি না, তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা সারমিনকে। এ মামলার রায়ে বিচারক তিন মাস পরপর সমাজসেবার প্রবেশন কর্মকর্তাকে আদালতে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার আদেশও দিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা