সারাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার নগরীর চৌয়ারা পুরাতন সড়কে স্ত্রীর সামনে জিল্লুর রহমান গোলাম জিলানী নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রাম থেকে স্ত্রীকে তারাপাইয়া স্কুলে পৌঁছে দিতে তিনি যাত্রা করেন। চৌয়ারা পুরাতন সড়কে অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা কুপিয়ে তাকে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিলানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা জিলানী। গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন জিলানী।

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, যুবলীগ নেতা জিলানী হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা