সারাদেশ

বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্যরা মাছ ধরার একটি নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫ টার দিকে বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনায় এ ঘটনাটি ঘটে।

জেলেদের পরিচয় পাওয়া না গেলেও তারা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।

টেকনাফ উপজেলার সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মঙ্গলবার সকালে নাফনদীর মোহনায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ৯ জন জেলে নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। বিকেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় জেলেসহ নৌকাটিকে ধরে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যায়।

এ ব্যাপারে টেকনাফ ২ নম্বর বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান জানিয়েছেন, নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা